শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আজও দেশে করোনায় মৃত্যু বেশি আক্রান্ত কম সুস্থতার হার বেশি

  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেশি।  

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ রবিবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৩ জন। গতকাল করোনায় মৃত্যুবরণ করেছে ২১ জন এবং গত পরশু মৃত্যুবরণ করেছে ১৩ জন ।

আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪.২৩ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৪.৭৩ শতাংশ।       

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৯০৬ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট চার লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৮৯.৫৪ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯.৫১ শতাংশ।      

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং মহিলা ৭ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৪৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৩ টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫৬৯ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৬৩২ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায়  ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের ছয়জন এবং ৬০ বছরের উপরে ষোল জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৬ জন, ময়মনসিংহ ২ জন, চট্টগ্রাম ১ জন, রাজশাহী ১ জন, খুলনা ১ জন, সিলেট ১ জন এবং রংপুর বিভাগে ১ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com