বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

দেশে করোনা থেকে সুস্থতার হার ঊর্ধ্বাভিমুখী

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে করোনা ভাইরাস আক্রান্ত থেকে সুস্থতার হার ঊর্ধ্বাভিমুখী।

এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট চার লাখ ৭৩ হাজার ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭৩৬ জন।

শনাক্ত বিবেচনায় আজ সোমবার করোনা থেকে সুস্থতার হার ৮৯.৫৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯.৫৪ শতাংশ।গত পরশু সুস্থতার হার ছিল ৮৯.৫১ শতাংশ।    

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ সোমবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন। গতকাল করোনায় মৃত্যুবরণ করেছে ২৩ জন এবং গত পরশু মৃত্যুবরণ করেছে ২১ জন।

আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫.৪৯ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৪.২৩ শতাংশ।   

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৯২২ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫০ শতাংশ।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং মহিলা ৪ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৭০ হাজার ১৬০ টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৬৯৭ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৩২৯ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের একজন,  ৫১ থেকে ৬০ বছরের দুই জন এবং ৬০ বছরের উপরে তেরো জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম ৩ জন, রাজশাহী ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com