বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

দেশে সাম্প্রতিক সময়ে আজ করোনায় মৃত্যু কম।। ৬ বিভাগে কোন মৃত্যু নেই

  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ২৭৬ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: সাম্প্রতিক সময়ে দেশে আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কম। আক্রান্তের হারও কম।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৮ জন । গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন। পরশু করোনায় মৃত্যুবরণ করেছে ১৬ জন।

আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪.২৬ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৪.৬৫ শতাংশ।   

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৯৫০ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫০ শতাংশ।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৮ জনই পুরুষ।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৬৬৭ টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৬৫৬ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬১৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৮৯.৫৮ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ৮৯.৫৭ শতাংশ ।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের এক জন এবং ৬০ বছরের উপরে পাঁচ জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com