শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের শীতের প্রকোপ কমছে না। কুড়িগ্রামে গত দুই সপ্তাহ ধরে প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে পুরো জেলা।

প্রচন্ড ঠান্ডার কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। জেলার আড়াইশত শয্যার জেনারেল হাসপাতাল ও উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্স সমুহেও শীতজনিত রোগী প্রতিদিন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.পুলক কুমার সরকার জানান,শীতের প্রকোপ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগী বাড়ছে।

গত ২৪ঘন্টায় শীতজনিত রোগে নিউমোনিয়ায় ভর্তি হয়েছে ১০ জন শিশু এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৫জন এবং জেলা সদরের বাইরে নিমোনিয়ায় ১২জন শিশু ও ডায়রিয়ায় ২২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

তিনি আরও জানান, আউটডোরে প্রতিদিন ৮০০ রোগী চিকিৎসা নিচ্ছে।গত কয়েকদিনে আনুপাতিক হারে এটি সবচেয়ে বেশি।

জেলা সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান,অন্যান্য জেলার চেয়ে কুড়িগ্রামে শীতের প্রকোপ এবার একটু বেশি।এবারে করোনার পাশাপাশি সর্দি কাশি নিয়ে হাসপাতালগুলোতে রোগী চিকিৎসা নিচ্ছে ।

তবে আমাদের স্বাস্থ্যবিভাগ চিকিৎসার ব্যাপারে যথেষ্ট তৎপর রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com