সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

রাজশাহীতে সার্জেন্ট পেটানো সেই যুবক নাটোরে গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৩৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের উপর হামলাকারী বেলাল হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে নাটোর মাদ্রাসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলাল বাসে চড়ে পালাচ্ছিলেন। আরএমপির রাজপাড়া থানা পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় একযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

গ্রেফতারকৃত বেলালের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তার বাবার নাম শামসুল হক।

গত মঙ্গলবার নগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে বিপুল কিশোর নামে এক ট্রাফিক সার্জেন্ট  দায়িত্ব পালন করছিলেন। বেলাল ওই সময় হেলমেট ছাড়া একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন।

সার্জেন্ট বিপুল তার মোটরসাইকেলের কাগজ দেখতে চান। একইসঙ্গে হেলমেট না থাকার কারণে তিনি মামলা লিখতে শুরু করেন।

এ সময় সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বেলাল। হঠাৎ পার্শ্ববর্তী ফার্নিচারের দোকান থেকে চেলা কাঠ নিয়ে এসে তার ওপর হামলা করেন। এতে সার্জেন্ট বিপুল গুরুতর আহত হন।

এ নিয়ে মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানায় বেলালকে একমাত্র আসামি করে একটি মামলা হয়। সার্জেন্ট বিপুল নিজেই মামলার বাদী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com