বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।
দুপুর আড়াইটার দিকে বিআইডব্লিউটিসির নিজস্ব ক্রেইন দিয়ে মাইক্রোবাসটিকে উদ্ধার করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের এজিএম ( মেরিন) আবদুস সাত্তার জানান, সকাল ৯টার দিকে ফেরিতে ওঠার সময় দুর্ঘটনাটি ঘটে।
পদ্মায় নিমজ্জিত মাইক্রোবাসটি তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে উঠানো হয়েছে। মাইক্রোবাস আরোহী ব্যারিস্টার মনিরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, স্ত্রীসহ (ব্যারিস্টার) দুজনের ফরিদপুরে একটি মামলার হেয়ারিং করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে পাটুরিয়ার ৫নং ফেরিঘাটে তাদের বহনকারী মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রা-চ-৯৫৬৭) নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়।
তবে ওই ব্যারিস্টার দম্পতি অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। মাইক্রোবাসচালক আবদুস সাত্তারও সুস্থ আছেন।