বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

দেশে আজ করোনায় ১৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ২৪৬ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জন মৃত্যুবরণ করেছে।

গতকাল করোনায় মৃত্যুবরণ করেছে ১৬ জন এবং পরশু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৮ জন ।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শুক্রবার নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪.১৭ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৩.৯৬ শতাংশ ।  

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৯৮১ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫০ শতাংশ।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৫ জন মহিলা।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৪৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৩০ হাজার ২৭৪ টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৬১৯ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৮৯০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৮৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৭৫ হাজার ৫৬১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৮৯.৫৮ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৮৯.৫৯ শতাংশ।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের তিন জন এবং ৬০ বছরের উপরে ছয়জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৮জন, চট্টগ্রাম ৪ জন, রাজশাহী ১ জন, রংপুর ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com