বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলতে আগামী ৪ঠা ফেব্রুয়ারীর মধ্যে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার নির্দেশ

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ২৪১ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পুনরায় খুলে দেওয়ার জন্য আগামী ৪ঠা ফেব্রুয়ারীর  মধ্যে সকল প্রতিষ্ঠানকে স্বাস্থ্যসম্মতভাবে  প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ মো: গোলাম ফারুক স্বাক্ষরিত এক সার্কুলারে জানানো হয় দেশের সকল মাধ্যমিক, স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এর অবগতির জন্য যাচ্ছে যে , ‘এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। কোভিড-১৯ মহামারী চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ  বিষয় হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা।

‘সেই লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্য একটি ‘গাইডলাইন’  তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এ গাইড লাইন অনুযায়ী আগামী ০৪/০২/২০২১ তারিখের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায়।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com