বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

আজ করোনায় মৃত্যু বেশি।। ২২ জনের মধ্যে ঢাকা বিভাগেই ১৮ জন

  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ২৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ করোনা ভাইরাসে আক্রান্তের হার গতকালের চেয়ে কম কিন্তু মৃতের সংখ্যা বেশি।  

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২২ জন। গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৫ জন এবং পরশু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন ।

আজ ২২ জন মৃতের মধ্যে ১৮জনই ঢাকা বিভাগের।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শনিবার নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩.৯২ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৪.১৭ শতাংশ। 

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮০০৩ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫১ শতাংশ।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৫ জন মহিলা।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১১৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৪১ হাজার ৩৮৯ টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪৩৬ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৩২৬ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৩৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৮৯.৫৭ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৮৯.৫৮ শতাংশ।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের ছয় জন এবং ৬০ বছরের উপরে তেরো মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম ৩ জন এবং বরিশালে বিভাগে ১ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com