বাংলা হেডলাইনস: দেশে করোনা ভাইরাসে আক্রান্তের হার নিম্নাভিমুখী ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ রবিবার নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩.৩৪ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৩.৯২ শতাংশ। গত পরশু করোনা শনাক্তের হার ছিল ৪.১৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন। গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২২ জন এবং পরশু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৫ জন ।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮০২৩ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫১ শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৪ জন মহিলা।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৮ টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪৭৩ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৭৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫১৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৭৬ হাজার ৪১৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৮৯.৫৯ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৮৯.৫৭ শতাংশ।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচ জন এবং ৬০ বছরের উপরে তেরো মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম ৫ জন, রাজশাহী ২ জন এবং খুলনা বিভাগে ১ জন ।