বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন

করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু ২৭শে জানুয়ারি

  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৬৬৪ দেখা হয়েছে
ফটো সংগৃহীত।

বাংলা হেডলাইনস: দেশে বহু প্রতীক্ষিত প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা প্রদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ২৭শে জানুয়ারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

আজ রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন।

তিনি আরও বলেন একইসাথে প্রধানমন্ত্রী করোনা টিকা বা ভ্যাকসিনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা নিতে পারবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয় জানুয়ারী ২৮ তারিখে ৬৯০ জন মানুষকে ঢাকার ৫টি হাস্পাতালে টিকা প্রদান করা হবে।

হাসপাতালগুলো হচ্ছে কুর্মিটোলা হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

ইতিমধ্যে ৭০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছিয়েছে।

আগামী ৮ ফেব্রুয়ারী থেকে সারাদেশে কোভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।         

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com