শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় করোনাভাইরাসের ভ্যাকসিন পৌঁছেছে। শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।

দুই ধাপে এক লাখ আট হাজার ডোজ ভ্যাকসিন ৫৪ হাজার নির্দিষ্ট জনগোষ্ঠীকে দেওয়া যাবে। সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী এ তথ্য দিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার বেলা ১০টার দিকে ৯টি কার্টুনে এক হাজার ২০০ ভায়াল ভ্যাকসিন আসে। এতে এক লাখ আট হাজার ডোজ রয়েছে। প্রতিটি ভায়াল থেকে ১০ জনকে দেওয়া সম্ভব হবে।

প্রথম ও দ্বিতীয় ডোজে ৫৪ হাজার চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, গণমাধ্যম কর্মী, বীর মুক্তিযোদ্ধাসহ ১৫ উদ্দিষ্ট জনগোষ্ঠীকে ভ্যাকসিন দেওয়া যাবে।

বগুড়া সদরের ইপিআই স্টোরে (যেখানে প্লাস ২ থেকে প্লাস ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) ভায়ালগুলো রাখা হয়েছে।

সূত্রটি আরো জানায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, জেলা পুলিশ হাসপাতাল, দুই সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল এবং ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দানের ব্যবস্থা রাখা হয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ ব্যবস্থায় ফ্রিজে ভায়ালগুলো রাখা হবে।

বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, কবে থেকে টিকা দেওয়া হবে সে ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। তবে টিকাদানকারীদের আগামী ৩০ ও ৩১ জানুয়ারি, ১ ও ২ ফেব্রুয়ারি চারদিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিনসহ দু’জন চিকিৎসক এ ব্যাপারে ঢাকায় প্রশিক্ষণ নিয়েছেন।

তারাই ৩৫ জন করে প্রতিটি ব্যাচে মোট ১৪০ জনকে চারদিনব্যাপী প্রশিক্ষণ দিবেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা, সিনিয়র নার্স ও অন্যরা এ প্রশিক্ষণ গ্রহণ করবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com