শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

পরকিয়ার জেরে মানিকগঞ্জের যমুনার বালুচরে খুন ।। আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীর বালুর চরে হত্যাকান্ডের শিকার অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরিচয়সহ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

হত্যাকান্ডের সাথে জড়িত এক দম্পতিকে গ্র্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পরকিয়ার জেরে খুন হওয়া ওই ব্যক্তির নাম হুমায়ুন কবির (৪২)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় সুলতানা সুয়েটার্স লিমিটেড নামের একটি সুয়েটার সহকারী উৎপাদন ব্যবস্থাপক ছিলেন।

হুমায়ুন কবির হত্যাকান্ডের সাথে জড়িত গ্রেপ্তারকৃত দম্পতি হলেন- নাছির উদ্দিন (৩৬) এবং তাঁর স্ত্রী নাজমা আক্তার (৩৪)। নাছিরের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়। তিনি স্ত্রীকে নিয়ে ভালুকার মেহেরাবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর দুর্গম এলাকা চর কালিকাপুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

এ সময় লাশের পাশ থেকে ওই ব্যক্তির মোবাইল ও পরিচয়পত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পরের দিন নিহতের ভাই শহিদ দেওয়ান থানায় একটি হত্যা মামলা করেন।

গত বৃহস্পতিবার ভালুকার মেহেরাবাড়ি এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত সন্দেহে নাছির ও তাঁর স্ত্রী নাজমাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ জানান, নাছির উদ্দিনের স্ত্রী নাজমার সঙ্গে সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন হুমায়ুন কবির।

এর পর তিনি নাজমার সঙ্গে আপত্তিকর দৃশ্য মুঠোফোনে ধারণ করে। পরে নাছির বিষয়টি জানতে পারেন। এ নিয়ে হুয়ামুনকে হত্যার পরিকল্পনা করেন নাছির।

গত রোববার দুপুরে নাজমা মুঠোফোনে হুমায়ুনকে বেড়ানোর কথা বলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যমুনা নদীর দুর্গম এলাকা চর কালিকাপুর ঘটনাস্থলে ডেকে আনেন। এর পর নাছির ও তাঁর স্ত্রী পাথর দিয়ে মাথা ও মুখে আঘাত করে হুমায়ুনকে হত্যা করে লাশ ফেলে রেখে যান।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাফিজুর রহমান বলেন, শুক্রবার দুপুরে আদালতে ওই দম্পতিকে হাজির করা হলে তাঁরা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com