বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন

দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু

  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৯ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস:  নির্ভয়ে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে সারা দেশে আজ রোববার আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন (টিকা) প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম দিনে মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সরকারি, বেসরকারি,  সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ করোনা ভাইরসের টিকা গ্রহণ করেন।  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজে ভ্যাক্সিন গ্রহণ করে সকালে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে দেশব্যাপী ভ্যাক্সিন কার্যক্রম উদ্বোধন করেন।  

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন ভ্যাক্সিন ফর ভিক্টরি, ভ্যাক্সিন নিলে জয়, ভ্যক্সিনে নেই ভয়। আজ থেকে দেশব্যাপী যে ভ্যাক্সিন কার্যক্রম শুরু হলো তাতে দেশের সকল শ্রেণির মানুষই ভ্যাক্সিন গ্রহণে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে বলে আমরা আশাবাদী।

তিনি বলেন ভ্যাক্সিন নিয়ে কোনরকম মিথ্যা গুজব সৃষ্টি করা হলে কোন ছাড় দেয়া হবে না।

পর্যায়ক্রমে দেশের সকল মানুষকেই ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা হবে এবং দেশের কোন মানুষই ভ্যাক্সিন থেকে বঞ্চিত হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাইল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন আজ ভ্যাক্সিন গ্রহণ করেন।

দেশের বিভিন্ন জেলা গাজীপুর, বগুড়া, খুলনা, রাঙ্গামাটি, মানিকগঞ্জ ও কুড়িগ্রামে এই রিপোর্ট প্রকাশ করা পর্যন্ত প্রাপ্তখবর অনুযায়ী ভ্যাকসিন প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com