বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: অভাবের তাড়নায় ব্রীজ থেকে নিচে খালের পানিতে ফেলে দেয়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ১৫ মাসের শিশু জাহিদকে গাভী উপহার দিয়েছে একটি সামাজিক সংগঠন।
মঙ্গলবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার গ্রামের জাহিদের পালিত মা এলিনা খাতুনের বাড়িতে বাছুরসহ একটি দুধেল গাভী তুলে দেয় কুমিল্লার ইউনাইটেড ষালনল নামের একটি সামাজিক সংগঠন।
শিশুটির প্রকৃত মা জমিলাসহ পরিবারের অন্যান্য ৯ সদস্যদর জন্য বস্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলন, ইউনাইটেড ষালনল সামাজিক সংগঠনের প্রধান সম্বনয়কারী জাকারিয়াসহ স্বেচ্ছাসেবক টিম,বলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, যুবলীগ সভাপতি আবু তালেব, সম্পাদক মাসুদ প্রমূখ।

উল্লখ্য,গত ২৯ জানুয়ারী শিশু জাহিদক ভরণপোষণ না দিতে পারায় একটি ব্রীজ থেকে খালের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায় শিশুটির মা জমিলা বেগম।
এসময় পথচারীরা জাহিদক জীবিত-অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় বাসিদা রফিকুল-এলিনা দম্পতির কাছে জাহিদকে হেফাজতে রাখা হয়। এখন পর্যন্ত এলিনার কাছই শিশু জাহিদ রয়েছে।