সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছে।

নিহতরা হচ্ছে -গাজীপুর মহানগরের কোনাবাড়ির জরুন এলাকার আব্দুল আজিজ (৩৮) ও একই এলাকার আল-আমিন (৩২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এসআই নাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর আছড়ে পড়ে।

একটি ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেলটি ( নম্বরবিহীন) বেপরোয়া গতিতে চলাকালে সড়কের মাঝখানে স্টিলের তৈরি ডিভাইডারের সাথে ধাক্কা লাগে এবং আছড়ে পড়ে দুজনেরই মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে বাসন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেন।

মৃতদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com