শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

পোস্টার দিয়ে প্যাকেট তৈরি করে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা

  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে ব্যবহৃত পোস্টার সংগ্রহ করে সেগুলো দিয়ে বিশেষ ব্যবহার্য প্যাকেট তৈরি করে তা বিক্রি করে সংগৃহীত অর্থ দিয়ে রাঙ্গামাটির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদানের ব্যবস্থা করেছে ভলান্টিয়ার সংগঠন ভিবিডি।

এতে নির্বাচন পরবর্তী দ্রুততম সময়ে শহর পরিস্কার পরিচ্ছন্নের পাশাপাশি সহযোগিতা পাবে শহরের সুবিধাবঞ্চিত শিশুরা। আর এরকমই একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভলান্টিয়ার সংগঠন ভিবিডি।

পৌরসভার নির্বাচনের পরের দিন সোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া শহরের প্রতিটি এলাকায় পরিস্কার ও পোস্টার সংগ্রহের এ কার্যক্রম আজকে বুধবারের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিনিধি তন্ময়।

তিনি জানান, নির্বাচন পরবর্তী সময়ে যেহেতু পোস্টারের প্রয়োজনীয়তা  থাকে না এবং পোস্টারের কারণে শহরে ময়লা আবর্জনা বৃদ্ধি পায় ও শহরের সৌন্দর্য নষ্ট হয়, এই কারণে সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। আজকের মধ্যেই পুরো শহর আবর্জনামুক্ত করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী জানান, পৌর নির্বাচন পরবর্তীতে রাঙ্গামাটি শহরকে পরিস্কার পরিছন্ন করতে ইতিমধ্যে পৌরসভা পরিচ্ছন্ন কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। আর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে।

তিনি ইয়থ সংগঠন ভিবিডির শহর পরিস্কার ও সংগৃহিত পোস্টার বিক্রি করে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা কার্যক্রমের প্রশংসা করে বলেন, পৌরসভার পাশাপাশি ভিবিডির শহর পরিস্কার কার্যক্রমে সহায়তার জন্য পৌরসভা পরিচ্ছন্ন কর্মীদের নির্দেশ দিয়েছি।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর পর্যটন নগরী গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে বলে জানান পৌরসভা মেয়র।

নির্বাচন পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে শহর পরিস্কার হওয়া এবং ভিবিডির ব্যাতিক্রমী  উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাঙ্গামাটির সর্বস্তরের জনসাধারণ।

আর পর্যটন শহরের সৌন্দর্য  রক্ষায় এই ধরণের ভালো উদ্যোগের ব্যাপারে সবার চিন্তা করা উচিৎ বলে মনে করেন সচেতন নাগরিকরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com