মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসএমএমইউের পরিচালকের বক্তব্যে দেশবাসী আতঙ্কিতঃ ফখরুল

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৫৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএসএমএমইউের পরিচালকের  অসুস্থ খালেদা জিয়ার স্বাস্থ্য  বিষয়ে   সাম্প্রতিক  বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন যে পরিচালকের বক্তব্যে দেশবাসী  আতঙ্কিত।

মির্জা ফখরুল  রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

 মহাসচিব বলেন প্রায় বিশ মাস ধরে খালেদা জিয়াকে কারাগারে আটক করে  রাখা হয়েছে। শুধু তাই  নয় তিনি যে মারাত্মক ভাবে অসুস্থ সেই অসুস্থতাকে  সেই সরকারি দলের হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক তিনি অস্বীকার করছে।

ফখরুল অভিযোগ করেন   এমন কথা বলছেন যে কথাগুলোতে সারা দেশবাসী  আজ আতঙ্কিত হয়ে উঠেছে , যে তাদের উদ্দেশ্যটা কি? তারা কি দেশনেত্রীকে  (খালেদা জিয়া) মৃত্যুর দিকে ফেলে দিতে চায়। আমরা অনেকবার বলেছি তাঁর (খালেদা) যেটা ন্যায্য প্রাপ্য সেই জামিন তাঁকে আইনগতভবে দেওয়া উচিৎ। জামিন তাঁকে  দেওয়া হচ্ছে না।

গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক একে মাহবুবুল হক এক সংবাদ সম্মেলনে বলেছেন কারবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য এর অবস্থা স্থিতিশীল। খালেদা গত এপ্রিল মাস থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com