বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থী আফসানা আফরিন সুমি (১৯) আত্মহত্যা করেছেন।
আজ শুক্রবার নিজ বাসভবনে সকাল ১১ টার দিকে সিলিং ফ্যানের সাথে গলায় দঁড়ি দিয়ে তিনি আত্মহত্যা চেষ্টা করেন। পরিবারের লোকজন ঠিক পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসেন। সেখানে দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়।
আত্মহত্যাকারী শিক্ষার্থী নগরীর ফুলবাড়িগেটের মীরেরডাঙ্গা এলাকার ইউনূস মোল্লার মেয়ে।
খুলনা জাহান আলী থানার ওসি প্রবির কুমার বিশ্বাস বলেন, ‘ওই ছাত্রীর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি, ওই ছাত্রী ঠিকমত খাওয়া দাওয়া করতেন না। এই নিয়ে তার মা ঝগড়া করেছিল। এ ঘটনায় তিনি আত্মহত্যা করেছেন।’