বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, গরিব মানুষকে যাতে ধনী করা যায়, নারীরা যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য সিটি কর্পোরেশন নানামুখী কাজ করে যাচ্ছে।
নগরের পিছিয়ে থাকা মানুষ যাতে সম্মানের সাথে বাঁচতে পারে, কাজ শিখে, কর্ম করে যাতে ভালো থাকতে পারে, এজন্য আলাদা প্রজেক্ট নেয়া হয়েছে। উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নের কাজ ও করছি আমরা।
মেয়র বুধবার বিকেলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে কমিউনিটি সংগঠনের সাথে মত বিনিময় ও সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সিটির স্থানীয় কাউন্সিলর সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।