শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে স্কুল ছাত্র রাকিব হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে স্কুল ছাত্র রাকিব হোসেন হত্যা মামলায় শাকিল আহম্মেদ মিঠু নামের অপর সহপাঠীকে মৃত্যুদন্ড ও দোষী প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামী সবুজ মিয়া, মোহাম্মদ রকি,মোহাম্মদ আহাদ ও জনি মিয়াকে বেকসুর খালা দিয়েছেন সিনিয়র দায়রা জজ বিচারক।

রোববার দুপুর দুইটার দিকে মানিকগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন আসামীর উপস্থিতে এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত শাকিল আহম্মেদ মিঠু মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলি এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে বান্দুটিয়া আফতার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।

সরকারের পক্ষের আইনজীবী আব্দুস সালাম পিপি জানান প্রেমঘটিত কারণে ২০১৮ সালের ২৭শে মার্চে মোবাইল ফোনের মাধ্যমে রাকিবকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেন শাকিল আহম্মেদ মিঠু।

খবর পেয়ে রাকিবের মা ও স্থানীয় গিয়ে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাকিবের অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরের দিন ২৯ মার্চে এঘটনায় নিহতের বাবা মো. খলিলুর রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামী করে সদর থানায় মামলার দায়ের করেন।

পুলিশ মামলার প্রধান আসামী শাকিলকে পরে দিন শিবালয় থেকে গ্রেপ্তার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালিন মানিকগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবুল কালাম ২০১৯ সালের ২৯ মার্চে আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলায় ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক একজনের মৃত্যুদন্ড ও চার জনের বেকসসুর খালাশ প্রদান করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com