রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

সিরাজগঞ্জে নিহত কাউন্সিলরের স্ত্রী বিপুল ভোটে বিজয়ী

  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের নির্বাচনে নিহত বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খানের স্ত্রী হাছিনা খানম পুনঃনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার এ বিজয়ে এলাকায় আনন্দ পরিলক্ষিত হলেও তরিকুলের পরিবারে এখনও শোকের মাতম কাটেনি।

জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার ওই ওয়ার্ডের পুনঃনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। কেন্দ্রসমূহে ভোটগণনা শেষে ওইদিন সন্ধ্যা রাতে ফলাফল ঘোষণা করা হয়।

এতে হাছিনা খানম ডালিম প্রতীকে  ৫৪৭০ ভোট পেয়ে বিজয়ী হন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তরিকুল খুনের প্রধান আসামি শাহাদৎ হোসেন বুদ্দিন (উটপাখি প্রতীক), রাশিদুল হাসান ফসি (ব্ল্যাকবোর্ড প্রতীক), সাইফুল ইসলাম (ব্রিজ প্রতিক), এস এম শাহাদত হোসেন (পানির বোতল প্রতীক) ও এস এম তারেক রহমান (পাঞ্জাবি প্রতীক)।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোট অনুযায়ী জামানত বাতিল হবে বলে আবুল হোসেন উল্লেখ করেন।

জানা গেছে শাহাদৎ হোসেন বুদ্দিন ভোট পেয়েছে মাত্র ১৩ ভোট।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌর নির্বাচনে ওই ওয়ার্ডে তরিকুল ইসলাম খান ৮৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন। ওইদিন সন্ধ্যায় শহিদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী শাহাদাৎ হোসেন বুদ্দিনের সমর্থকরা বিজয়ী কাউন্সিলর তরিকুলের উপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তরিকুলকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এরপর এ ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com