শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির এমপি মিষ্টি রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

দেশে আজ করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে ষাটোর্ধ্ব বয়সেরই ৫ জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৯২ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবার করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে ৭ জন মৃত্যুবরণ করেছে।  

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মৃত্যুবরণ করেছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৪২৩ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৯৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৯৮ হাজার ৬৯১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১.১২ শতাংশ । গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯১.০৪ শতাংশ  ।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ৩.৩৬ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৪.৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫১৫ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৭ হাজার ৩১৬ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন মহিলা।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৭২ হাজার ৯২২ টি।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের একজন,  ৫১ থেকে ৬০ বছরের একজন এবং ৬০ বছরের উপরে পাঁচজন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com