মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরে আধিপত্য নিয়ে দুপক্ষের গোলাগুলি, আটক ৫

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মাদক ব্যবসা, অবৈধ ভূমি দখল, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের গোলাগুলির ঘটনায় পাঁচজনকে আটক করেছে র‍্যব-১ এর সদস্যরা।

গত রাতে গাজীপুর মহানগরের রথখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- শহরের রথখোলা এলাকার কাজী মোহাম্মদ হোসেনের ছেলে কাজী আশরাফ রকিব (২৮), কাজী মোহাম্মদ হোসেনের ছেলে মো. আল-আমিন সবুজ (৩৫), একই এলাকার শুক্কুর মাহমুদের ছেলে মজিবর রহমান (১৯), জয়দেবপুর বাসট্যান্ড এলাকার আব্দুল আলীর ছেলে মো. শফিউল্লাহ (২২) ও উত্তর ছায়াবিথী হাক্কানী এলাকার শহিদুল আলমের ছেলে শামীম আহমেদ রনি (২০)।

র‍্যব-১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মহানগরের সদর থানাধীন কালা সিকদার ঘাট এলাকায় একদল সন্ত্রাসী গোলাগুলি করছে এমন খবরের ভিত্তিতে র‍্যাব ঘটনাস্থলে যায়।

পরে ঘটনাস্থল থেকে ওই পাঁচজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে কোম্পানি কমান্ডার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুটি পক্ষের মধ্যে মারামারি ও গোলগুলির শুরু হয়। আধিপত্য বিস্তার নিয়ে তারা দীর্ঘদিন যাবত কালা সিকদার ঘাট এলাকাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকার সন্ত্রাসী হামলা, মাদক ব্যবসা, অবৈধ ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com