মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

কুড়িগ্রামে ৫ আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে সদর উপজেলার যাত্রাপুর ও পৌরসভা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিনুল ইসলাম, এসআই আহসান হাবীব সৌরভ ও এএসআই শাহীন, এএসআই মিল্টন ও এএসআই শামিম’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স শুক্রবার রাতে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে গারুহারা এলাকা থেকে মৃত আয়নাল হকের দুই পূত্র জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আনিসুর রহমান, দোয়ালি পাড়া থেকে মৃত কাছুয়া শেখের পূত্র হাবিবুর রহমান ও একই গ্রামের মৃত আজিজুলের পূত্র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

পরে দ্বিতীয়দফা অভিযান পরিচালনা করে পুলিশ ফোর্স পৌরসভার হিঙ্গণরায় গোরস্থান পাড়া থেকে মৃত খন্দকার গোলজার হোসেনের পূত্র মোহাম্মদ মোহসিন আলীকে গ্রেপ্তার করে। আসামিদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com