বাংলা হেডলাইনস: দেশে আজ বুধবার করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গত কয়েক দিনের থেকে কম ৭ জন । কিন্তু আজ গত কয়েকদিনের থেকে করোনা সংক্রমণের হার বেশি।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন মৃত্যুবরণ করেছে এবং গত পরশু করোনায় ১৪ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৪৯৬ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ৫.৯৮ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৫.১৩ শতাংশ এবং গত পরশু শনাক্তের হার ছিল ৪.৯৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০১৮ জন এবং গতকাল শনাক্ত হয়েছে ৯১২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৫৩ হাজার ১০৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১২৬৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে পাঁচ লাখ ৬ হাজার ৬১৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১.৫৯ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯১.৫৩ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৯৭ হাজার ৯৭০ টি।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের তিনজন এবং ৬০ বছরের উপরে তিন জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন।