সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মদিনে টাঙ্গাইলে ম্যারাথনের আয়োজন

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৫১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে টাঙ্গাইলের বাসাইল-সখীপুরে ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ শুক্রবার (১২ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ডেসকো বোর্ডের ডিরেক্টর ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ডেসকো বোর্ডের ডিরেক্টর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, ‘আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনটিকে উৎসবমূখর করার জন্য আমরা বাসাইল-সখীপুরে এ আয়োজন করেছি । যারা দৌড়ের সাথে সম্পৃক্ততাদের নিয়ে আমরা সখীপুর-বাসাইল রানার গ্রুপ গঠন করেছি।

সেই রানার গ্রুপের পক্ষ থেকে এবং বাংলাদেশ বিডি রানার গ্রুপের সহায়তায় আমাগী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা একটি হাফ ম্যারাথন এবং মিনি ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছি।

ইতিমধ্য সারা বাংলাদেশ থেকে ৩শ’ রানার রেজিস্ট্রেশন করেছেন। উল্লেখযোগ্য সংখ্যক নারীও রেজিস্ট্রেশন করেছেন। আগামী ১৭ মার্চ এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের  সহধর্মিণী রুনা লায়লা রুমা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাফ ম্যারাথন (২১ কিলোমিটার) জেলার সখীপুরের তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে ইন্দারজানি-চাটানপাড়া, ইন্দারজানি-গড়বাড়ি, তৈলধারা-মহানন্দনপুর মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হবে।

মিনি ম্যারাথন (১০ কিলোমিটার) তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে তৈলধারা-মহানন্দনপুর, মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার স্বরূপ প্রাইজ মানি দেওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com