সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে জাতির পিতার ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ২৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: কোরআন তেলোয়াত, দোয়া মাহফিল, কেক কাটা, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৯২০ সালের ১৭ই মার্চ  দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তারিকুল ইসলাম, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্তক অর্পণ করে।

পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। এই শোভযাত্রাটি ভাওয়াল রাজবাড়ী ময়দান থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বঙ্গবন্ধু শুধু জাতীয় পর্যায়ের নেতা ছিলেন না, তিনি সারা বিশ্বে শোষিত-বঞ্চিত নিপীড়িত মানুষদের হৃদয় ছুঁয়েছেন।

মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, জাতির জনকের জন্মদিন আমাদের শপথ হচ্ছে, এই নগরের কেউ গৃহহীন এবং অনাহারে থাকবেন না।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সকালে ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্কর্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com