মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

খুলনায় ওষুধ ব্যবসায়ী হত্যা মামলায় চারজনের ফাঁসি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৮৫ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার তেরখাদার ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখ হত্যা মামলায় ১৩ আসামির মধ্যে চার আসামিকে ফাঁসি ও পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

মামলায় অপর চার আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেয়া হয়েছে। আজ বেলা সাড়ে এগারোটায় জনাকীর্ণ খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: ইয়ারব হোসেন রায় ঘোষণা করেন।

ফাঁসির আসামিরা হলো ফরিদ মোল্লা, মেজবাহ মোল্লা, মোরতোজা ও টুটুল। যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলো মোস্ত মোল্লা, সেলিম শিকদার, নাসির শিকদার, মেহেদী মোল্লা ও শহিদুল শিকদার।

এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় ফাঁসির আসামি মোরতোজা ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামি মেহেদী পলাতক ছিলো।

আদালত জানিয়েছে, ২০১০ সালের ১৫ আগষ্ট রাতে তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখকে পূব শুত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্য হয়।

এঘটনায় নিহতের ছোটভাই হিরু শেখ ৩০ জনের নাম উল্লেখ করে তেরখাদা থানায় হত্যা মামলা করেন। ২০১৩ সালের ৬ ডিসেম্বর ১৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল হয়। ৩০ জন স্বাক্ষী মামলায়  সাক্ষ্য দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com