সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস পালন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিসব পালন করছে।

সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্পাদক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেলের নেতৃত্বে যুবলীগসহ অন্যান্য সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

সেখানে মহানগর আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল, বিশাল আয়তনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, ভোরে জেলার কেন্দ্রীয় স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, উপ-কমিশনার জাকির হাসানের নেতৃত্বে জিএমপি, এস এম শফিউল্লাহর নেতৃত্বে জেলা পুলিশ ছাড়া ও মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ নানা শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে শ্রদ্ধা জানান।

সকাল আটটায় শহীদ বরকত স্টেডিয়াম এ উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠান উদ্বোধন করা হয় জাতীয় পতাকা উত্তোলন। পরে বেলুন ও শান্তির পতাকা পায়রা ওড়ানো হয়। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com