বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় মানিকগঞ্জে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন।
জেলার বিভিন্ন স্থানে সচেতনতামুলক সভা ও মাস্ক বিতরণ করা হচ্ছে।
শনিবার দুপুরে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়াজনে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে করোনা সংক্রমনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমাম শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি আবদুল মজিদ ফটো, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হবিবর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম চৌধূরী, কমিউনিটি পুলিশিং ফোরামের সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মঈদ চৌধুরী, হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যুগ্ম সম্পাদক আবুল বাশার সবুজ প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ঝিটকা বাজার এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।