শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে উপকারভোগী মহিলাদের নিয়ে হেলথ ক্যাম্প ও উপকরণ বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে নির্বাচিত উপকারভোগীদের হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সুরক্ষায় উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার  সকালে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় ও রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্টিত হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. নুরসাদ মরিয়ম।

সভায় বক্তারা বলেন, মা ও সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় তৃণমূল পর্যায়ে জানিয়ে দিতে হবে। যাতে করে কর্মজীবি মায়েরা তাদের স্বাস্থ্য সেবাসহ ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরো বেশি সচেতন হয়।

পরে উপকারভোগী নারীদের মাঝে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com