শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় করোনায় দুই জনের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত দশদিনে ৭ জন রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে করোনা ইউনিটে বর্তমানে ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন রোগী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খন্দকার মনিরুজ্জামান (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা মহানগরীর খালিশপুর আলমনগর এলাকার আবু তাহেরের ছেলে। গত ২২ মার্চ করোনা আক্রান্ত অবস্থায় তিনি খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে আজ সকাল ৯ টার দিকে করোনা আক্রান্ত ভর্তি রোগী আকরাম হোসেন(৭৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ তিনি বাগেরহাট সদরের শানতলা এলাকার বাসিন্দা আফছার উদ্দীনের ছেলে।

গত ২৯ মার্চ করোনা আক্রান্ত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। আজ সকালে তার মৃত্য হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com