মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

বাঘাইছড়িতে মাদ্রাসা থেকে হেফাজতের পলাতক আসামি আটক

  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৬০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী এলাকায় র‍্যাব কমান্ডার লে: কমান্ডার গোলাম মির্জার নেতৃত্বে অভিযান চালিয়েছে র‍্যাব।

এসময় ঢাকায় নাশকতা মামলার পলাতক আসামি হেফাজত ইসলামের সক্রিয় সদস্য হাছান ইমামকে আটক করা হয়।

শনিবার মধ্যরাত আড়াইটায় বাঘাইছড়ি আমতলী কবিরপুর বড় মাদ্রাসা থেকে হেফাজত সদস্য হাছান ইমামকে আটক করে র‍্যাব। পরে রাত ৩ ঘটিকায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয় র‍্যাব সদস্যরা।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার মধ্যরাতে কবরিপুর বড় মাদ্রাসা থেকে হেফাজত সদস্য হাছান ইমামকে আটক করে রাতে ঢাকায় নিয়ে গেছে।

আটক হাছান ইমাম ঢাকায় হেফাজত ইসলামের হরতালের সময় ঘোড়ায় চড়ে পতাকা হাতে বেশ কিছু গাড়িতে অগ্নি সংযোগ ও ভাংচুর চালায়। সে বাঘাইছড়ি আমতলী মাদ্রাসায় আত্মগোপনে ছিলো।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরিফুল ইসলাম বলেন, আমতলী কবিরপুর বড় মাদ্রাসাটির কোন নিবন্ধন নেই। দ্রুত মাদ্রাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com