রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৮২৩ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবসের বর্ণাঢ্য র‍্যালি হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে র‍্যালির  উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। র‍্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে ডিসি চত্তরে শেষ হয়।  সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, যুব সমাজসহ নানান শ্রেনী পেশার মানুষ র‍্যালিতে অংশ নেয়।

পরে জেলা প্রাশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস,এম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: নাদিরা আখতার।

জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব দিবসের এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. এম.এম রবিউল হাসান, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুব প্রতিষ্ঠানের প্রতিনিধি ফরিদ খান, সফল আত্মকর্মী জুয়েল রানা এবং মানিকগঞ্জ সদর যুব উন্নয়ন কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মো. শফিউদ্দিন ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম ফেরেদৗস বলেন, শুধু শিক্ষিত হলেই হবে না। হতে হবে দক্ষ। এদেশের বেশীর ভাগ মানুষেরই উচ্চতর ডিগ্রী অর্জনের লক্ষ্য থাকে। কিন্তু তাদের মধ্যে দক্ষতা অর্জনের লক্ষ্য থাকে না। এ কারণে দেশে শিক্ষিত বেকারদের সংখ্যা বাড়ছে। তিনি বলেন, সরকার প্রধান দক্ষ জনবল গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দেয়ার পাশাপাশি নানা বিষয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ চালু করেছেন। তিনি সকলকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের আহবান করেন। আলোচনসভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ ও ঋণের চেক বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com