মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

গাজীপুরে রফিকুল মাদানীর নামে ডিজিটাল আইনে মামলা কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৪০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় মামলা হয়েছে।

এই মামলায় বৃহস্পতিবার সকালে তাকে তোলা হয় গাজীপুরেরর সিনিয়র জুডিশিয়াল শরিফুল ইসলামের আদালতে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান, বৃহস্পতিবার র‌্যাবের ডিএডি নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায়।

আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এখনো রিমান্ড চাওয়া হয়নিতবে রিমার জোর প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, রফিকুল ইসলাম মাদানী গাজীপুরের গাছটায় একটি ওয়াজে উস্কানিমূলক রাষ্ট্রবিরোধী বক্তব্য রেখেছেন। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে অনেক অভিযোগ।

এর আগে বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব। 

প্রসঙ্গত: রফিকুল নেত্রকোনার পশ্চিম বিলাসপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সহসভাপতি।

রফিকুলের ‘মাদানী উপাধি ব্যবহার এবং বিয়ে নিয়েও বিতর্ক রয়েছে বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com