রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

ভূমিদস্যুতার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৫৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ এনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি জমা দেয়া হয়েছে।

এতে মাওনা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, হুমায়ুন মোড়লসহ আরো চার-পাঁচ জনের নামে অভিযোগ দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মঙ্গলবার বিকেলে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অভিযোগকারী আশ্রব আলী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

স্মারকলিপির বর্ণনায় ও অভিযোগে জানান, মাওনা ইউনিয়নের চেয়ারম্যান ও অভিযুক্তরা স্থানীয় চকপাড়া গ্রামের বাসিন্দা আশ্রব আলী ও তার ভাইদের ভোগ দখলে থাকা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৮৭.৫ শতাংশ জমি প্রভাব খাটিয়ে ও নানা হুমকি দিয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ করে জবর দখলের অপচেষ্টা করছে।

এর প্রেক্ষিতে শ্রীপুর থানা পুলিশে অভিযোগ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে পুলিশ ১২ এপ্রিল উভয়পক্ষকে জমির কাগজপত্র নিয়ে হাজির হতে বললেও চেয়ারম্যান পক্ষ হাজির হয়নি। পুলিশের পক্ষ থেকে সীমানা দেয়াল নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

সেই নির্দেশনা না মেনে আশ্রব আলীদের বাড়ি-ঘর ভেতরে ফেলে নানা ধরণের অস্ত্রের মুখে হুমকিতে রেখে রাতের আঁধারে সীমানা দেয়াল নির্মাণ করতে থাকে। এতে করে তাদের পরিবারের লোকজন অবাধে বাড়ির বাইরে আসা যাওয়া করতে পারছে না।

নানা ধরণের ভয়-ভীতি ও হুমকির মধ্যে রয়েছেন তারা। এই অবস্থায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে চেয়ারম্যানের পক্ষের লোকজন বলছেন, একটি কোম্পানির পক্ষে কেনা জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হচ্ছে, জোরপূর্বক ভাবে কিংবা হুমকি দিয়ে কারো জমি দখলের কোনো ঘটনা নেই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com