রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

কৃষি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির আবেদন ২ মে শুরু

  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে ১ম বর্ষ  স্নাতক শ্রেণীতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে  ভর্তি পরীক্ষা গ্রহণের সকল প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি কমিটির আহবায়ক প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির অনলাইন সভায় চুড়ান্ত করা হয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ০২ মে ও শেষ হবে ১০ জুন ।

এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই শনিবার সকাল ১১-৩০ টা থেকে ১২-৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তির ফলাফল প্রকাশ হবে ০৫ আগস্ট ।

ভর্তির আবেদনের তারিখসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনলাইনের এ সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদুর রশীদ ভূইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদুর রহমান খান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত জুম মিটিং এর মাধ্যমে যুক্ত ছিলেন।

এছাড়া আরো যুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান,  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইটি বিশেষজ্ঞ, প্রফেসর ড. মোঃ আলী আশরাফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রফেসর মো: মুস্তাগিজ বিল্লাহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর এ. এম. এম. শামসুজ্জামান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আইটি বিশেষজ্ঞ মুহাম্মদ আকরাম হোসেন প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com