মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

কুড়িগ্রামে শিশু শিক্ষার্থীকে পেটানো মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কওমি মাদ্রাসার দ্বিতীয় জামায়াতের সাত বছরের এক শিক্ষার্থীকে অমানুষিক পেটানো সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক আবু সাইদকে বুধবার গভীর রাতে উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের সড়ক হতে আটক করা হয়।

পরে পুলিশ বাদী হয়ে ২০১৩ সালে শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত শিক্ষক আবু সাইদ পাথরডুবি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা হবিবর রহমানের ছেলে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্য (ওসি) আলমগীর হোসেন জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ঢেবঢেবি বাজার কিসমত-কুলসুম ক্বওমি নূরানী ও হাফেজি মাদ্রাসার লাম নামের এক শিশু শিক্ষার্থীকে অমানুষিক মারপিটের অভিযোগ উঠে।

এ বিষয়ে একটি ভিডিও তিনদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে চেষ্টা চালায়।

ওসি আরো জানায়, নির্যাতনের শিকার শিক্ষার্থীর অভিভাবকদের ওই শিক্ষকের বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ নাই। তবে শিশু আইনে যে কেউ বাদী হতে পারে। ফলে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

উল্লেখ্য যে, নির্ধারিত বাড়ির কাজ না লিখে অন্য লেখা লিখে জমা দেয়ার অপরাধে গত ১৯ এপ্রিল ওই শিক্ষক কর্তৃক মাদ্রাসার দ্বিতীয় জামায়াতে সাত বছরের লাম ওরফে লাল নামের এক শিক্ষার্থীকে বেদম মারপিটের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে ওই শিক্ষার্থীর বাবা পাথরডুবী বাজারের বাসিন্দা এবং ঢেবঢেবি বাজারের ব্যবসায়ী মোতালেব হোসেন জানতে পারে তার সন্তানকে এরকম অমানুষিক নির্যাতন সহ্য করতে হয় প্রতিনিয়ত।

ওইদিন বিকালে (১৯ এপ্রিল) মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসায় একটি সালিশি বৈঠকের আয়োজন করে অভিযুক্ত শিক্ষককে বহিস্কার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com