শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বিয়ের দাবিতে প্রেমিকের ঘরের দরজায় বসে প্রেমিকার অনশন

  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৫৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক মারুফ হাসানের বাড়ির ঘরের দরজায় বসে অনশন শুরু করেছে এক কলেজছাত্রী।

প্রেমিক মারুফ হাসান স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষক ও সিংড়াবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে। ভুক্তভোগী কলেজ ছাত্রী প্রেমিকা পারভীন খাতুন প্রেমিক মারুফ হাসানের প্রতিবেশী।

ঘটনার পর থেকে প্রেমিক মারুফ হাসান বাড়ি থেকে পালিয়েছে। কলেজ ছাত্রী পারভীন খাতুন জানান, তাদের মধ্যে ৫ বছরের প্রেমের সম্পর্কের বিষযটি দুই পরিবারই অবগত আছে। বিয়ের আশ্বাসের প্রেক্ষিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছে একাধিকবার। গত ১২ এপ্রিল গভীর রাতে একই উদ্দেশ্যে আবারো কলেজ ছাত্রীর বাড়িতে গেলে এলাকার মুরব্বিরা বুঝতে পেরে প্রেমিক মারুফকে আটকে রেখে তার বাবা লুৎফর রহমানকে খবর দেয়া হয়।

লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে ১৬ এপ্রিল শুক্রবার দুজনের বিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়। প্রতিশ্রুতি মোতাবেক বিয়ে না দেয়ায় ২৩ এপ্রিল শুক্রবার সকাল থেকে বিয়ের দাবিতে মারুফের বাড়িতে গিয়ে ঘরের দরজায় বসে অনশন শুরু করেছে প্রেমিকা পারভীন খাতুন।

মারুফের বাবা প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, তার ছেলে বিয়েতে রাজি না থাকায় প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং নিরাপত্তার স্বার্থে কাজিপুর থানা পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। এদিকে অভিযুক্ত প্রেমিক মারুফ হাসান পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, এ ব্যাপারে থানায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেযা হবে বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com