রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

রাঙ্গামাটিতে শহীদ আব্দুল আলীর শাহাদাৎ বার্ষিকী পালন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের প্রথম স্বাধীনতা পদকপ্রাপ্ত  মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ এম আব্দুল আলীর ৫০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে শহীদ আব্দুল আলীর স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।

শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শিল্পী রাণী রায়সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শহীদ এম.আবদুল আলীকে ১৯৭০ সালে ২০ নভেম্বর এসডিও তথা মহকুমা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে রাঙ্গামাটি মহকুমা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।

স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি জেলার মুক্তিযুদ্ধাদের সংগঠিত করেন। এসময় তিনি পাক হানাদার বাহিনী কর্তৃক ধরা পরেন। পরে ১৯৭১ সালে ২৭ এপ্রিল তাকে নির্মম ভাবে হত্যা করে পাক হানাদার বাহিনীরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com