শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ পৌর এলাকার রহমতপুরে কৃষক মুরাদ হোসেন সেলিমের জমিতে ধান কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

এসময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র মো. রমজান আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রীজের পরিচালক আবু বকর সিদ্দিক খান তুষার, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, এবার জেলায় ৪৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও ৬শ হেক্টের বেশী জমিতে আবাদ হযেছে। যা থেকে ৩ লক্ষ ৩৬ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে।

কৃষক মুরাদ হোসেন সেলিম বলেন, বোরো ধানের পাশাপাশি তিনি দুই বিঘা জমিতে বেগুনি  ও কালো জাতের বঙ্গবন্ধু ধানের আবাদ করেছেন। ফলন কিছুটা কম হলেও ওই ধানের চালে রয়েছে পুষ্টিগনসহ নানা উপকারিতা। তার এই ধান দেখে অন্য কৃষকরা আগামীতে এই জাতের ধান চাষে আগ্রহী দেখাচ্ছেন বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com