রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

রাবিতে উদ্ধারকৃত মর্টার শেল বিকট শব্দে বিস্ফোরণ

  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বধ্যভূমির পাশে পুকুর থেকে উদ্ধার করা মর্টার শেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

দুপুরে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে আসা বোমা বিশেষজ্ঞ টিম ক্যাম্পাসের ধান ক্ষেতের পাশে এর বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটে। এসময় প্রচন্ড শব্দে চারপাশ কম্পিত হয়ে ওঠে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান।

তিনি জানান, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর থেকে মর্টার শেলটি পায় শ্রমিকরা। পরে তারা বধ্যভূমির পাহারায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছে নিয়ে আসেন। পুলিশ সেটি র‍্যাব হেফাজতে দেয়। র‍্যাব সেটি পরীক্ষা করে নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেয়। ধারণা করা হয় মর্টার সেলটি মুক্তিযুদ্ধকালিন সময়ের।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, মুক্তিযুদ্ধের সময়কালের এই ধরনের আরও মর্টার শেল এই স্থানটিতে থাকতে পারে। বোমা নিষ্ক্রিয়কারী দলটিকে অনুরোধ জানাবো স্থানটি পরীক্ষা-নিরিক্ষা করে দেখবার জন্য।

শহীদ ড. শামসুজ্জোহা হলের পাশে সম্প্রতি ১০ বিঘা আয়তনের একটি পুকুর খননের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে যুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর ক্যাম্প থাকায় এমন মারণাস্ত্র বের হয়ে এসে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com