রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

জেএসসি পরীক্ষার্থী বাল্যবিবাহ থেকে রক্ষা পেল

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৬৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরের রায়পুর মিল গেট এলাকায় একজন জেএসসি পরীক্ষার্থীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই মহল্লায় সংগীয় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন ভ্রাম্যমান আদালত।  কনে জেএসসি পরীক্ষার্থী মাহফুজা খাতুনের (১৫) সাথে একই এলাকার কান্দাপাড়া গ্রামের ফজল আলীর ছেলে আলমগীর হোসেনের (২৫) বিয়ের আয়োজন চলছিল।

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝানো হয়। এতে তিনি ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয়। এ সময় পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com