বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস মোকাবেলায় হতদরিদ্র ও কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
সোমবার দুপুরে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে শুভযাত্রা পরিবহনের দুই শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল, লবনসহ নানান সামগ্রীর এই ত্রাণ বিতরণ করা হয়।
মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: সফিকুল ইসলাম, পৌর মেয়র মো: রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জজকোট পাবলিক প্রসিকিউটর আবদুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) তাছলিমা শিরিন, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য মো: শামীম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: মোনায়েম খান, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মো: মোস্তফা কামালসহ অন্যান্য পরিবহন মালিক সমিতির ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। কর্মহীন দুঃস্থ অসহায় শ্রমিকদের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশে সড়ক পরিবহন মালিক সমিতির নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে। মোট ৫ শতাধিক শ্রমিকদের এই ত্রান সামগ্রী বিতরণ করা হবে।