রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

মানিকগঞ্জে জেল হত্যা দিবস পালনঃ খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৮৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ জেল হত্যা দিবস পালন উপলক্ষে খুনিদের শাস্তির দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা  রোববার মানিকগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে।   

 দোয়া মাহফিল, আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জেল হত্যা দিবস পালিত হয়। 

সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর জেলা আওয়ামী লীগের ব্যানারে খুনিদের শাস্তির দাবিতে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে শেষ হয়। পরে সেখানে একটি আলেঅচসা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু ও সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিুপ, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভুনু , শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী মাইজ ভান্ডারী, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শ্রমিক লীগ নেতা হানিফ আলী, আব্দুল জলিলসহ আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com