বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ হতে নগরের তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
রোববার সকালে নগরের ১৬ নং ওয়ার্ডে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তৃতীয় লিঙ্গের মানুষের হাতে নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপহার সামগ্রী তুলে দেন মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকার।
এ সময় রাসেল সরকার বলেন, করোনাকালে দুঃসময়ে কৃষকের ধান কেটে দেয়া, অসহায়দের খাদ্য সহায়তা দেওয়া ও ইফতার সামগ্রী বিতরণ করা, পথে-ঘাটে মাস্ক, স্যানিটাইজার ও স্বাস্থ্য সামগ্রী বিতরণসহ নানা ভাবে আমরা যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশে মানুষের পাশে রয়েছি।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী ও যুবলীগ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার আমরা বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করছি। ভবিষ্যতেও আমাদের সেবামূলক কার্যক্রম এবং সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।