শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুইজন নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক বজ্রপাতে মারা গেছেন দুইজন এবং আহত হয়েছেন অপর তিনজন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার গিলন্ড গ্রামের মাসুদুর রহমানের ছেলে আসিফ (১৪) ও ঘিওর উপজেলার কৃষক আমোদ আলী (৫০)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত শুরু হয়। এসময় সদর উপজেলার গিলন্ড গ্রামের মাঠে তিন কিশোর ঘুড়ি ওড়াচ্ছিল। বজ্রপাতের আঘাতে কিশোর আসিফ ঘটনাস্থলেই মারা যায়।

আহত হয় অপর দুই কিশোর আবদুল্লা ও অনিক। তাদের স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সদর উপজেলার পৌলী গ্রামের মাঠে ধান ক্ষেতে কাজ করছিল কৃষক আমোদ আলী ও তার ভাতিজা আলমগীর। হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই আমোদ আলী মারা যান।

আহত আলমগীরকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com