রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে কাভার্ডভ্যানসহ চালককে বাসন থানা পুলিশ আটক করে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাইমাইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ আলাউদ্দিন (৬০) ফরিদপুর কোতয়ালী থানার চরডাঙ্গা গ্রামের মৃত্যু শেখ উদ্দিনের ছেলে। তিনি বাইমাইল ব্রিজ সংলগ্ন সড়কের জমিতে ঘর তুলে বসবাস এবং পাশেই চায়ের দোকানদারি করতেন।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানায়, নিহত শেখ আলাউদ্দিন রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটা কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com