মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

বগুড়ায় পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড

  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরের গন্ডগ্রাম এলাকায় প্লাস্টিক কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

রোববার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসিম রেজার নেতৃত্বে আদালত এ অভিযান চালান। এ সময় উৎপাদিত ২০ কেজি ওজনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসিম রেজা জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকায় আরবি প্লাস্টিক কারখানায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন করা হচ্ছিল। গোপনে খবর পেয়ে রোববার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মালিক ফিরোজ আহমেদকে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুয়ায়ী ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়া উৎপাদিত ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জেলা পুলিশ ও আর্মড পুলিশ আদালত পরিচালনায় সহায়তা করে।

আদালত সূত্র জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com